৫ ধরণের ইমেইল যা সাবস্ক্রাইবারকে ওয়েবসাইট ভিজিট করতে উৎসাহিত করে
ইমেইল মার্কেটিংকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে লাভজনক মার্কেটিং পদ্ধতি। কারণ এটি এমন একটি মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। তাদের কাছে পণ্য পৌছানো যায়।
কিন্তু আপনি যদি যেকোন ইমেইল পাঠান তাহলে লাভ করতে পারবেন না বরং ক্ষতি হবে।। অনেকের কিছু অভিযোগ থাকে যে তারা ইমেইল পাঠায় কিন্তু কোন লিড বা ভিজিটর পায় না। ইমেইল মার্কেটিং এ কিছু ট্রিক্স আছে যার মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবারকে সহজে ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেইজে পাঠাতে পারবেন। তাদের মাঝে আপনার প্রতি, আপনার অফার বা পণ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারবেন। তেমন ৫ ধরনের ইমেইল নিয়ে কথা বলবোঃ
১. কোন বিশেষ অফার প্রদান করুনঃ
যখন কোন পরিচিত ফ্রেন্ড, আত্মীয় এমনকি অপরিচিত কেউও আমাদের বিশেষ কোন অফার দিয়ে থাকে তখন আমাদের সবসময়ই ভালো লাগে। আপনি আপনার সাবস্ক্রাইবারের কাছে পরিচিত একজন। আপনি যদি সাবস্ক্রাইবারকে মাঝে মাঝে বিশেষ কিছু প্রদান করেন তাহলে তারা আনন্দিত হবে। তারা আপনাকে নিয়ে কিছু সময় হলেও চিন্তা করবে এবং আপনাকে সহজে গ্রহন করবে। আপনি তাদের কাছে বেশি বিশ্বাষযোগ্য হবেন।
কিন্তও আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কি অফার করতে পারি?
তার উত্তর হলো, আপনি যদি কোন সার্ভিস প্রদান করেন তাহলে সাবস্ক্রাইবারদের বিশেষ টিপস এর জন্য লাইভ ওয়েবিনা্রে অংশগ্রহন করার সুযোগ দিতে পারেন অথবা তাদের আপনার টিপস এর কোন পিডিএফ বুক দিতে পারেন। আবার আপনি যদি কোন পণ্য বিক্রয় করেন তাহলে সেই পণ্যে ডিস্কাউন্টের অফার বা ফ্রী সেম্পল এর অফার দিয়ে ইমেইল পাঠাতে পারেন। এই ধরণের অফার সাবস্ক্রাইবাররা আনন্দের সাথে গ্রহন করবে এবং আপনার সাথে সম্পর্ক তৈরি হবে।
২. মাঝে মাঝে গিফট পাঠানঃ
সাবস্ক্রাইবাররা হল আপনার সম্পদসরূপ। সেই সম্পদকে সর্বদা মূল্যায়ন করার চেষ্টা করুন। সে জন্য তাদের মূল্যায়ন করতে মাঝে মাঝে গিফট দিয়ে ইমেইল পাঠান। তাদের জন্য আপনি যেই কন্টেন্টই তৈরি করেন তা আপনার সাবস্ক্রাইবারদের কাছে পৌছে দিন। তাদের সুবিধার্থে বিভিন্ন ভাবে ইমেইল পাঠাতে পারেন। যেমনঃ যদি আপনি কোন একটি আর্টিকেল লিখেন তাহলে তার পিডিএফ, অডিও বা ভিডিও তৈরি করুন। অর্থাৎ একটি কন্টেন্টের একাধিক ভার্শন তৈরি করুন এবং সাবস্ক্রাইবারকে পাঠান। সাবস্ক্রাইবারের কাছে যেই ভার্শন ভালো লাগে তারা সেই ভার্শন গ্রহন করবে। এগুলো তাদের কাছে গিফট হিসেবে গ্রহনযোগ্য হবে।
৩. শর্ট মেসেজ কিন্তু ইন্টাররেস্টিং ইমেইল পাঠানঃ
একজন সাবস্ক্রাইবার প্রতিদিন অনেক ইমেইল পেয়ে থাকে। বিভিন্ন কোম্পানী, ফ্রেন্ড, রিলেটিভ ইত্যাদি ইমেইল পাঠায়। তাই আপনি যখন কোন ইমেইল পাঠাবেন সেই ইমেইল যেন শর্ট এবং ইন্টারেস্টিং হয়। আপনার সাবস্ক্রাইবার যেন বিরক্ত না হয় । অন্যথায় আপনি সাবস্ক্রাইবার হারাবেন। আর যত ইন্টারেস্টিং ইমেল পাঠাতে পারবেন আপনার লিঙ্ক বা ওয়েবসাইট ভিজিট করতে ততটাই ইচ্ছা তৈরি হবে।
৪. সাবস্ক্রাইবারের সাথে বন্ধুত্বঃ
প্রত্যেকটি ইমেইল মার্কেটারের একটি লক্ষ্য থাকা উচিত তা হল তার সাবস্ক্রাইবারের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা। যদিও এটি কঠিন কারণ তাদের সাথে শুধুমাত্র ইমেইলের মাধ্যমেই সম্পর্ক এবং তারা মনে করে এই সম্পর্ক শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে । আপনি তাদের বিভিন্ন ভাবে সুবিধা দিলেও তাদের মাঝে এই ধরণের মনোভাব থেকেই যায়। তাই আপনি আপনার সাবস্ক্রাইবারদের সাথে সম্পর্ক আরো মজবুত করতে তাদের কে বিভিন্ন কাজের অফার দিতে পারেন। যেমনঃ যদি আপনার ব্লগের রাইটারের প্রয়োজন হয় তাদের রাইটার নিয়োগের অফার দিন, আবার যদি কোন মার্কেটার প্রয়োজন হয় তাহলে তাদের ইমেইল করুন। তাদের ইন্টারভিউর জন্য আমন্ত্রন করুন। আপনি তাদের বুঝতে দিন যে আপনি তাদের কাছের মনে করছেন, এবং প্রাধান্য দিচ্ছেন । যদি কেউ সাড়া নাও দেয় তারপরও তাদের সাথে আপনার সম্পর্ক আরো মজবুত হবে। এই পদ্ধতির মাধ্যমে সম্পর্ক মজবুতের সাথে সাথে আপনার ওয়েবসাইট ভিজিট করতে তারা অনেক উৎসাহবোধ করবে।
৫. বড় ইভেন্টের পূর্বে প্রিভিউ প্রকাশ করুনঃ
একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করি তা হল টেলিভিশনের প্রায় সকল জনপ্রিয় প্রোগ্রাম গুলো তাদের পরবর্তী পর্বের জন্য প্রিভিউ প্রকাশ করে। এই প্রিভিউ মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করে এবং পরবর্তী পর্ব দেখার সম্ভাবনা বৃদ্ধি পায়। বড় বড় ইমেল মার্কেটাররা এই কাজটি করে। তাদের বড় ইভেন্টের জন্য একটি প্রিভিউ তৈরি করে এবং সেই প্রিভিউ সাবস্ক্রাইবারদের কাছে গ্রহণযোগ্য হয়। এই পদ্ধতিটি সাবস্ক্রাইবারদের ওয়েবসাইটে আকর্ষন বৃদ্ধি করে।
No comments:
Post a Comment